
Episode #1
গাজীপুরে কারখানায় উৎপাদন ব্যাহত
গাজীপুরের মৌচাক এলাকায় সাদামা ফ্যাশনওয়্যার কারখানার ডাইং (কাপড় রং) ইউনিটে ঘুটঘুটে অন্ধকার। দৈত্যকার ডাইং মেশিনগুলো অলস পড়ে আছে। কোনো উৎপাদন নেই। নেই শ্রমিকদের কর্মব্যস্ততা। স্বাভাবিক সময়ে কারখানাটিতে প্রতিদিন ৪০ টন কাপড় ডাইং করানো হয়। গ্যাস না থাকার কারণে ডাইংয়ের জন্য প্রক্রিয়াজাত করা কয়েক টন ভেজা কাপড় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সেই কাপড় শুকানোর কাজ করছেন কয়েকজন শ্রমিক।গতকাল বৃহস্পতিবার দুপুরের পর সাদামা ফ্যাশনওয়্যারের কারখানায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। এই কারখানার মতো গাজীপুর জেলার গ্যাসনির্ভর অধিকাংশ শিল্পকারখানা তীব্র গ্যাস-সংকটে ভুগছে। অনেক কারখানার উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। কিছু কারখানায় কোনো উৎপাদনই হচ্ছে না।

